ভুল ইংরেজি বলে ট্রলের মুখে শুভশ্রী

ভুল ইংরেজি বলে ট্রলের মুখে শুভশ্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪০

সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হন শোবিজ অঙ্গনের তারকা। এজন্য নিজেকে উপস্থাপন করার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেন। তারপরও ভুল করে ফেলেন আর এজন্য খেসারতও দিতে হয় তাদের। এবার ‘ভুল ইংরেজি’ বলে ট্রশের শিকার টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

শুক্রবার (১৩ জানুয়ারি) শুরু হয়েছে পুরুষদের হকি বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ ইন্ডিয়া। এ উপলক্ষ্যে হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী। ভিডিওতে একদম স্পোর্টি লুকে দেখা যায় তাকে। সাদা-কালো পোশাকে সেজে ইংরেজি ভাষায় শুভেচ্ছা জানান তিনি।

এ ভিডিও বার্তার শুরুতে বাধে গণ্ডগোল। ‘হকি ওয়ার্ল্ড কাপ’-এর বদলে ‘হকি ওয়ার্ল্ডস কাপস’ বলে ফেলেন শুভশ্রী। আর এই ছোট্ট ভুলের জন্য নায়িকাকে ইংরেজির পাঠ দিলেন নেটিজেনরা। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘‘ওয়ার্ল্ডস কাপস!’ যদি ইংরেজিতে কথা বলতে না পারেন, তবে জোর বলতে যাবেন না।’ তার এ মন্তব্যে দেখে হাসির ইমোজি দিয়ে অন্তরা রায় লিখেছেন, ‘ঠিক।’

কেউ আবার শুভশ্রীর ঠোঁট নিয়ে কটাক্ষ করেছেন। নায়িকা লিপ সার্জারি করেছেন, এমন অভিযোগ তুলেছেন কেউ কেউ। যদিও ট্রলারদের পাত্তা দেননি এই অভিনেত্রী। যাঁদের উদ্দেশে শুভশ্রীর এই বার্তা, তারা কিন্তু ধন্যবাদ জানাতে ভোলেননি। ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং শুভশ্রীর কমেন্ট বক্সে লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ।’

ভুল ইংরেজি বলার জন্য এবারই প্রথম ট্রলের মুখে পড়েননি শুভশ্রী। করোনা সংকটের আগে দুবাইয়ে স্কাই ডাইভিং করার আগে একটি ভিডিও শেয়ার করেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই ভিডিওতে শুভশ্রীকে বলতে শোনা যায়— ‘আই উইল গোয়িং টু লিভ মাই ড্রিম।’ সঙ্গে সঙ্গে তার ভুল ধরতে তেড়ে আসেন নেটিজেনরা। তাদের ভাষ্য— ‘আই উইল গোয়িং টু’ হয় না; এটি হবে ‘আই অ্যাম গোয়িং টু’।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading