বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি

বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:১৫

রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় আজ হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, আর পাঁচ বিভাগের দু-এক জায়গায় হতে পারে হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

শীত না বাড়লেও শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকে কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, রংপুর, রাজশাহী, ময়নমনসিংহ ও সিলেট বিভাগে দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়া ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকতায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মোলভীবাজার, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading