ট্রাম্পের দুই প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা

ট্রাম্পের দুই প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা

উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০

কর জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুইটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

১৫ বছর ধরে কর ফাঁকি দেওয়ায় ‘ট্রাম্প কর্পোরেশন’ এবং ‘ট্রাম্প পেরোল কর্পোরেশন’কে জরিমানার নির্দেশ দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। শুক্রবার (১৩ জানুয়ারি) আদালত এ রায় দেয়। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

এই মামলায় ট্রাম্প ও তার পরিবারের কাউকেই বিচারের মুখোমুখি করা হয়নি। তবে কোম্পানির সাবেক ফাইন্যান্সিয়াল অফিসারকে অভিযুক্ত করা হয়েছে।

সেই সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের শীর্ষ নির্বাহী অ্যালেন ওয়েইসেলবার্গকে এ জালিয়াতিতে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আলাদাভাবে ২০ লাখ ডলার জরিমানা ও পাঁচ0 মাস কারাবাসের সাজাও দেওয়া হয়েছে।

আদালতে রায়ে বলা হয়েছে, ২০১৯ সালে ৪৪ কোটি ডলারের বেশি আয় করেছে ট্রাম্প অরগানাইজেশন। সেই অনুপাতে খুব সামান্যই জরিমানা করা হয়েছে।

মামলার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বেশ কয়েকবার কর ফাঁকি দিয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের অধীন দুই অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশন। অর্থাৎ এ দু’প্রতিষ্ঠানের ওপর যে কর ধার্য করা হয়েছিল সেই কর এড়িয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলো।

আদালতের রায় অনুযায়ী- এ অনিয়মের সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশন ও তার প্রধান নির্বাহী অ্যালেন ওয়েইসেল বার্গ সরাসরি যুক্ত।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading