অস্ট্রেলিয়াকে উড়িয়ে টাইগ্রেসদের বিশ্বকাপ অভিষেক

অস্ট্রেলিয়াকে উড়িয়ে টাইগ্রেসদের বিশ্বকাপ অভিষেক

উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছেন তারা।

শনিবার (১৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের বোলারদের সামনে মাত্র ১৩০ রানই করতে পারে তারা। জবাবে বাংলাদেশ সাত উইকেট ও ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে আঁটসাঁট বোলিং করেছেন নারী টাইগ্রেসরা। দিশা ও মারুফাদের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামে পাঁচ উইকেট হারিয়ে ১৩০ রানে। বাংলাদেশের হয়ে জোড়া উইকেট তুলে নেন অধিনায়ক দিশা বিশ্বাস ও মারুফা আক্তার। এছাড়া একটি উইকেট শিকার করেছেন রাবেয়া খাতুন।

১৩১ রান তাড়া করতে নেমে শুরুতেই ‘গোল্ডেন ডাক’ হয়ে ফেরেন টাইগ্রেস ওপেনার মিষ্টি সাহা। তবে শুরুর ধাক্কা দুর্দান্তভাবে সামলে লড়াইয়ে ফেরে টাইগ্রেসরা। আফিয়া ও দিলারা জুটি দলকে এগিয়ে নেন। দলীয় ৬৬ রানে আউট হওয়ার আগে ৪২ বলে ৪০ রান করেন দিলারা আক্তার।

এরপর বেশিক্ষণ টিকতে পারেনি আফিয়া প্রত্যাশাও। ২২ বলে ২৪ রান করেন এই ব্যাটার। তবে দিলারা ও আফিয়া জুটির পতন হলেও স্বর্ণা আর সুমাইয়ার অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আমেরিকা। ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৮ জানুয়ারি আমেরিকার বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading