‘অস্ত্রের ভাষায়’ কথা বলে সরকার: টুকু
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বর্তমান সরকার অস্ত্রের ভাষায় কথা বলে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, উসকানি দিয়ে মারামারি লাগাতে বিএনপির কর্মসূচির দিন কর্মসূচি দিচ্ছে সরকার।’
রোববার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর আসাদগেটে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, এনার্জি কমিশনকে পাশ কাটিয়ে বিদ্যুতের দাম বাড়ার কারণে দেশে কৃষিপণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে।
‘সরকার নিজেই প্রজ্ঞাপন দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। জনগণকে খুশি করতে ভুল পলিসি গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে।’
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সরকার এনার্জি রেগুলেটরি কমিশন আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এনার্জি কমিশনকে পাশ কাটিয়ে বিদ্যুতের দাম বাড়ার কারণে দেশে কৃষিপণ্য উৎপাদন খরচ বেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতি করতে, দরিদ্রকে আরও দরিদ্র বানাতে বিদ্যুতের দাম বাড়ানোর মতো গণবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুতসহ সব কিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে। আইএফএম এর সংস্কার পরামর্শের কারণে বিদ্যুতের দাম আরও বাড়তে পারে।’
ইউডি/এ

