নতুন মিস ইউনিভার্স গ্যাব্রিয়েল
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০
বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের সেরার মুকুটটি জিতে নিলেন আমেরিকার টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল।
স্থানীয় সময় শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে আমেরিকার লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত বারের বিজয়ী ইন্ডিয়ান মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু। এ সময় তুমুল করতালিতে নতুন মিস ইউনিভার্সকে অভিবাদন জানিয়েছেন হলভর্তি দর্শক ও প্রতিযোগীরা।
এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।

পেশায় গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তার জন্ম আমেরিকায় হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা আমেরিকার নাগরিক।

তিনি বলেন, ‘নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করবেন, যাতে তারা নিজেকে জানতে পারেন।’
এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে ভুটান। মাঝখানে কয়েক বছর অংশ না নেয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এবারের আসরে।
ইউডি/এ

