স্ট্যান্ডার্ড সিরামিকসের বোর্ড সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড। আগামী ১৮ জানুয়ারি দুপুর ২টা ৪০ মিনিটে ওই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পনিটি শেয়ার প্রতি লোকসান করেছিল দুই টাকা ৩৩ পয়সা।
ইউডি/এ

