মুফতি কাজী ইব্রাহিমের কারাদণ্ড

মুফতি কাজী ইব্রাহিমের কারাদণ্ড

উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় বিতর্কিত বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিমকে এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকারের আদালত সোমবার (১৬ জানুয়ারি) তাকে এ শাস্তি দেন।

উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিনে ট্রাইব্যুনালে এই দোষ স্বীকার করেছেন কাজী মোহাম্মদ ইব্রাহিম।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম।

তিনি জানান, অভিযোগ গঠনের পর দোষ স্বীকার করায় আদালত গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত তার কারাবন্দির সময়কে সাজা হিসেবে আমলে নিতে বলেছেন। এ হিসাবে তার এক বছর তিন মাস ১৯ দিনের সাজা হয়েছে।

কাজী মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মামলাটি হয়েছিল। এরপর ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading