নেপালে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার, কারও বেঁচে থাকার সম্ভাবনা কম: পুলিশ

নেপালে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার, কারও বেঁচে থাকার সম্ভাবনা কম: পুলিশ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০৫

নেপালের পোখারায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কাউকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে দেশটির পুলিশ

পুলিশের মুখপাত্র টেক প্রসাদ রায় সোমবার (১৬ জানুয়ারি) বলেছেন, ‘কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা কম। এ ছাড়া বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।’ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বিবিসি।

গত রোববার (১৫ জানুয়ারি) ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পোখারায় বিধ্বস্ত হয়।

ওই বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

টেক প্রসাদ রায় বলেন, ‘দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার কাজে বিভিন্ন দল কাজ করছে। তারা উড়োজাহাজের বাকি আরোহীদের খোঁজ করছে।’

গত রোববার রাতে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল।

তবে সোমবার সকালে তা ফের শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের শতাধিক সদস্য কাজ করছেন।

কিন্তু, কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত প্যানেল গঠন করেছে দেশটির সরকার।

এই তদন্ত প্যানেল ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নেপালে আজ জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading