ডিএসইতে লেনদেন ছাড়াল ৯০০ কোটির ঘর

ডিএসইতে লেনদেন ছাড়াল ৯০০ কোটির ঘর
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে ২৬ শতাংশ লেনদেন বেড়ে ৯০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৯০০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

আজ ডিএসইতে আগের দিন থেকে ১৮৬ কোটি ৭১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৪২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading