১১৮ বছর বয়সে মারা গেলেন সিস্টার আন্দ্রেঁ

১১৮ বছর বয়সে মারা গেলেন সিস্টার আন্দ্রেঁ
১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে হান্দোঁর জন্ম হয়। তবে তিনি সিস্টার আন্দ্রেঁ হিসেবে পরিচিত ছিলেন। হান্দোঁর জন্মের বছর নিউইয়র্ক তাদের প্রথম সাবওয়ের উদ্বোধন করে।

উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত ব্যক্তি লুসিল হান্দোঁ মারা গেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় এলাকার একটি নার্সিং হোমে ১১৮ বছর বয়সে তার মৃত্যু হয়। খবর আল জাজিরার।

১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে হান্দোঁর জন্ম হয়। তবে তিনি সিস্টার আন্দ্রেঁ হিসেবে পরিচিত ছিলেন। হান্দোঁর জন্মের বছর নিউইয়র্ক তাদের প্রথম সাবওয়ের উদ্বোধন করে।

টুলোনে নিজের নার্সিং হোমে ঘুমন্ত অবস্থায় মারা যান হান্দোঁ। নার্সিং হোমের মুখপাত্র ডেভিড টাভেলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এএফপিকে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে তিনি তার প্রয়াত ভাইয়ের কাছে খুব করে ফিরে যেতে চাইতেন। তিনি মনে করতেন, এতে মুক্তি মিলবে।’

প্রোটেস্ট্যান্ট পরিবারে বেড়ে ওঠেন হান্দোঁ। তিনি তিন ভাইয়ের একমাত্র বোন ছিলেন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যালেসে থাকতেন তারা।

২৬ বছর বয়সে হান্দোঁ ক্যাথলিক খ্রিস্টান হিসেবে দীক্ষা নেন। ৪১ বছর বয়সে তিনি ডটারস অব চ্যারিটিতে সন্ন্যাসী হিসেবে যোগ দেন। তখন থেকেই তিনি সিস্টার আন্দ্রেঁ হিসেবে পরিচিতি পান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading