দর বাড়ার শীর্ষে ‘আমরা নেটওয়ার্কস’

দর বাড়ার শীর্ষে ‘আমরা নেটওয়ার্কস’

উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৫.৭৪ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৮৮৭ বারে ৫২ লাখ ৯৮ হাজার ৭৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ কোটি ১৯ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৪.৪২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ৫০ পয়সা বা ৩.৮৩ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইসলামী ব্যাংক, সন্ধানী ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading