দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:১০

ঘন কুয়াশা তীব্র শীত আর কনকনে ঠাণ্ডায় কাঁপছে দিনাজপুরের মানুষ। রাস্তা-ঘাট ফাঁকা, প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে তাপ পোহাতে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।

তিনি জানান, গতকাল (বুধবার) একই সময় তাপমাত্রা ছিলো ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯১ শতাংশ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading