২০২২ সালে ৩২ শান্তিরক্ষী নিহত

২০২২ সালে ৩২ শান্তিরক্ষী নিহত

উত্তরদক্ষিণ । শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০

গত বছর বিভিন্ন হামলায় অন্তত ৩২ জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ সামরিক কর্মকর্তা ও চার পুলিশ সদস্য রয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতিসংঘের স্টাফ ইউনিয়ন। খবর সিনহুয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে বেশি ১৪ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন মালি মিশনে। এ নিয়ে টানা ৯ বছর এ মিশনে সবচেয়ে বেশি শান্তিরক্ষী মারা গেছেন। এরপরের অবস্থানে রয়েছে কঙ্গো মিশন। সেখানে ১৩ জন মারা গেছেন।

স্টাফ ইউনিয়নের সভাপতি আইটার আরাউজ বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে প্রতিটা বিদ্বেষপূর্ণ আক্রমণ শান্তিরক্ষার প্রতি আঘাত। এসব জঘন্য কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’

২০২২ সালে যেসব শান্তিরক্ষী মারা গেছেন তাদের মধ্যে মিশরের সাতজন, পাকিস্তানের সাতজন, চাদের চারজন, বাংলাদেশের তিনজন, ইন্ডিয়ার দুজন, নাইজেরিয়ার দুজন এবং গিনি, আয়ারল্যান্ড, জর্ডান, মরক্কো, নেপাল, রাশিয়া ও সার্বিয়ার একজন করে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading