দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ৩২৭ কোটি টাকা
উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৫০
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ৩২৭ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র মতে, রোববার (২২ জানুয়ারি) লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করে ছয় হাজার ২৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ এবং ‘ডিএস৩০’ সূচক সমান দুই পয়েন্ট করে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৫ ও ২২০৬ পয়েন্টে।
এসময় ডিএসইতে ৩২৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ারের।
ইউডি/এ

