মানবতাবিরোধী অপরাধ: ময়মনসিংহের ৬ জনের রায় সোমবার
উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ছয়জনের বিরুদ্ধে সোমবার (২৩ জানুয়ারি) রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২২ জানুয়ারি) বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এ মামলার আসামিরা হলেন- মোখলেসুর রহমান, সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, সুলতান মাহমুদ ফকির এবং নাকিব হোসেন আদিল সরকার। তাদের সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
২০১৭ সালের ২৬ জানুয়ারি মামলার তদন্ত শুরু করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।
চার্জ গঠনের সময় আসামির সংখ্যা ছিল ৯ জন।
ইউডি/এ

