টপটেন গেইনারে বীমা খাতের আধিপত্য

টপটেন গেইনারে বীমা খাতের আধিপত্য

উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে বীমা খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে আটটি বীমা কোম্পানি। এদিন টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ শেয়ারটির দর ৫ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩৩৭ বারে তিন লাখ ৮৭ হাজার ৫৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দুই কোটি ২১ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে চার টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার চার টাকা ১০ পয়সা বা ৮.৩৭ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, পাইনিয়র ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading