প্রেসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগ না করতে বিদিশাকে চিঠি

প্রেসিডেন্ট পার্কের সম্পত্তি ভোগ না করতে বিদিশাকে চিঠি

উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

ছেলে শাহাতা জারাব এরিকের দেখভালের জন্য প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ গঠন করেছিলেন ‌‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড’। আর ট্রাস্টির সম্পদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক দখল করে আছেন বলে অভিযোগ করেছেন বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।

রোববার (২২ জানুয়ারি) ট্রাস্টের স্থাবর অস্থাবর সম্পত্তি বিদিশাকে ভোগ-দখল না করার জন্য চিঠি দিয়েছে এরশাদ ট্রাস্টি বোর্ড।

চিঠিতে বিদিশার উদ্দেশ্যে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের রেজিস্ট্রার দলিলে উল্লেখিত তফসিলে বর্ণিত স্থাবর অস্থাবর সম্পত্তি কোনো কিছুই আপনি ভোগ-দখল ও ব্যবহার করিতে পারবেন না, যা আপনি সম্পূর্ণভাবে অবগত আছেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও জোরপূর্বক প্রেসিডেন্ট পার্কে অবস্থান ও তফসিলে বর্ণিত গাড়ি যা আপনি ও আপনার দলীয় লোকজন ব্যবহার করে আসছেন, যা সম্পূর্ণভাবে বে-আইনি।

আরও বলা হয়, ওই গাড়িগুলোর মাধ্যমে কোন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে, তার দায়-দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। ট্রাস্ট কর্তৃপক্ষ এর দায়ভার গ্রহণ করবে না। অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে প্রেসিডেন্ট পার্ক ও গাড়িগুলো ব্যবহার না করার জন্য আপনাকে অনুরোধ করা হলো, অন্যথায় আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিঠি এরই মধ্যে বিদিশা সিদ্দিকের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাজী মামুনুর রশীদ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading