ক্ষুব্ধ গার্দিওলা

ক্ষুব্ধ গার্দিওলা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০

প্রত্যাশা ও মান অনুযায়ী খেলোয়াড়রা খেলতে না পারলে ম্যানচেস্টার সিটির বর্ণাঢ্য ক্যারিয়ার হয়তো একটু আগে ভাগেই শেষ করে দিতে পারেন ক্ষুব্ধ কোচ পেপ গার্দিওলা।

এমন ইঙ্গিত দিয়ে গার্দিওলা বলেছেন, তিনি শিষ্যদের মধ্যে জয়ের ক্ষুধার অভাব লক্ষ্য করেছেন। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে টেবিলের প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।

কাতালান কোচ গার্দিওলার অধীনে গত পাঁচ মৌসুমে চারবার লিগ শিরোপা জয় করেছে সিটি, যা তাদের ক্লাব ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। ইতোমধ্যেই নভেম্বরে ২০২৫ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামে থাকার চুক্তি নবায়ন করেছেন গার্দিওলা। কিন্তু একইসঙ্গে তিনি স্বীকার করেছেন পারফরমেন্সে ঘাটতি হলে তা মেনে নেয়া কঠিন, আর তাই কোচ হিসেবে ক্লাব ছেড়ে যেতে তিনি দ্বিধাবোধ করবেন না।

বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার বলেছেন, ‘আমি যখন ফুটবলার ছিলাম তখন টানা চার মৌসুম লা লিগা শিরোপা জিতেছি। পঞ্চম মৌসুমে এসে আমি একইরকম খেলতে পারিনি, এমনকি ষষ্ঠ মৌসুমেও জয়ের ধারা ধরে রাখতে পারিনি। আমি যথেষ্ঠ ক্ষুধার্ত ছিলাম না। আমি মনে করেছিলাম আমি অনেক ভালো খেলছি। রিয়াল মাদ্রিদ পঞ্চম ও ষষ্ঠ মৌসুমে আমাদের পরাজিত করেছিল।

‘আমি চ্যালেঞ্জ সম্পর্কে বুঝতে পেরেছিলাম। এখানেও আমি তেমনটাই লক্ষ্য করছি। সিটির চেয়ারম্যানও আমার সম্পর্কে জানে, সে কারণেই আমি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছি, নাহলে হয়তো করতাম না। কিন্তু আমার দল যদি হারে কিংবা আমি অন্যকিছু হারাই তবে এখানে থাকব না। এখানকার সমর্থকরা অপেক্ষা পছন্দ করে না।’

মৌসুমে অর্ধেকটা সময় এখনো বাকি। যে কারণে কোনকিছুই একেবারে শেষ হয়ে যায়নি। এ সম্পর্কে গার্দিওলা বলেন, ‘আমরা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছি, আর্সেনালের থেকে ২৫ পয়েন্ট পিছিয়ে নেই। এখনো ৫৭ পয়েন্টের খেলা বাকি আছে। আমি যা বলতে চাচ্ছি,এখন সুযোগ নষ্ট করা যাবে না। আমাদের সামনে এগিয়ে যাবার চেষ্টা করে যেতে হবে।

‘সমালোচকদের জন্য আমার দুঃখ হচ্ছে। ইতোমধ্যেই আমরা যা অর্জণ করেছি তা প্রিমিয়ার লিগের ইতিহাস বইতে লেখা হয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিভিন্ন কারণে সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকতা ধরে রাখা খুবই কঠিন। এখন আমাদের সামনে তাকিয়ে থাকতে হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading