সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪৫

নাশকতার অভিযোগে মামলায় কারাবন্দি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে সিলেটে সোমবার (২৩ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়। ভোর থেকে ধর্মঘট চলছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘট স্থগিত করেছে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ।

রাজন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক।

সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ফেডারেশন থেকে রাজনের মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা জামিনের ব্যাপারে আশ্বস্ত করেন। এরপর আমরা ধর্মঘট স্থগিত করি।’

তিনি আরও বলেন, ‘দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাগারে বন্দি। তার জামিন হচ্ছে না। জামিন না হওয়ায় সংগঠন থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়।’

জানা গেছে, ২০১৮ সালে সরকারবিরোধী আন্দোলনের অভিযোগে নাশকতার মামলায় গত ৭ ডিসেম্বর নগরীর সুরমা মার্কেট মোড় থেকে রাজনকে গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading