পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

অর্ধশতাধিক যাত্রী নিয়ে পেরুতে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। এতে ওই বাসের ২৪ যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

পেরুর পুলিশ স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বলে রোববার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।

পেরুতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকেন।

এর আগে ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনার মুখে পড়ার পর ২৯ জন প্রাণ হারিয়েছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading