সারদা পুলিশ একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪০
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে সেখানে পৌঁছান তিনি। একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুরে মহানগরীর মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। এ ছাড়া মাদ্রাসা মাঠের চারপাশে সাজসজ্জা ছাড়াও তৈরি রয়েছে মঞ্চ।
সেই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় টানানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন। দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এর আগে শুক্রবার মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান এবং তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
ইউডি/এ

