হীরক রাণীর দেশে আছি : প্রিন্স

হীরক রাণীর দেশে আছি : প্রিন্স
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘শুধু কিশোরগঞ্জ নয়, সমগ্র বাংলাদেশ আজকে ‘‘কিম জং উনের’’ যুগে আছে। আমার ছোটবেলায় একটা সিনেমা দেখছিলাম, আপনার অনেকেই দেখেছেন- হীরক রাজার দেশে। আমরা আজকে হীরক রাণীর দেশে আছি।’

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমার এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন করেছি। বিভিন্ন কর্মসূচি পালন করেছি। বিভিন্ন দাবি উত্থাপন করেছি। সর্ব শেষ গত ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

‘আমরা মনে করেছিলাম সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। দেশ, জনগণ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে জনগণের যে দাবি তা মনে নিয়ে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে। লেভেল প্লেয়িং ফিল্ডে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। জনগণ যাকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে। কিন্তু সেই আশায় গুড়ে বালি। সরকার সেই দাবির আলোচনাতো করছেই না, সেই দাবির আন্দোলনকে কটাক্ষ করছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন কথা বলছেন। তিনি সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান করি। তিনি বিএনপির আন্দোলনকে বলেন ভুয়া। কালকে তিনি বললেন বিএনপির গণপদযাত্রা নাকি বিএনপির মরণযাত্রা। আসালে যারা ভুয়া তারাই অন্যকে ভুয়া বলতে পারে। ভুয়া আন্দোলন নাকি আন্দোলন ইনশাআল্লাহ সামনে আপনারা দেখবেন। বিএনপির মরণযাত্রা নয় এই পদযাত্রা হলো আওয়ামী লীগের পতন যাত্রা।’

জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেন আলী মামুন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading