বিএনপি-জামায়াতের সমর্থনকারীরা দেশের শত্রু: নিখিল

বিএনপি-জামায়াতের সমর্থনকারীরা দেশের শত্রু: নিখিল

উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

বিএনপি-জামায়াতের সমর্থনকারীরা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বলেছেন, ‘যারা বিএনপি-জামায়াত দলকে সমর্থন করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। একাত্তরে যারা এ দেশের স্বাধীনতা চায়নি, জিয়াউর রহমান সেই পরাজিত শক্তিকে, স্বাধীনতার শত্রু বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন।’

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিখিল বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর সারা বিশ্ব বিপদগ্রস্ত, জ্বালানি তেলের মূল্য বেড়েছে। সারা পৃথিবীর মানুষ বোঝে কিন্তু বিএনপি-জামায়াত শক্তি তা বোঝে না। তারা এই ইস্যুটিকে সামনে এনে বর্তমান সরকারের পতন চায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন চেয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। ২০১৪-১৫ সালেও এই রকম দাবি তুলে তারা দেশে হরতাল অবরোধ ডাকে। সে সময় বিএনপি-জামায়াত দেশের ১৬৫ জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে হাওয়া ভবন বানিয়ে লুটতরাজ করে হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। বিদেশে পাচার করেছে। ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশের মানুষের বিরুদ্ধে তাদের ব্যবহার করেছিল। দেশের অশান্তির সৃষ্টি করেছিল।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ যুবলীগের নেতারা। এ সময় সমাবেশে মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading