ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫০ লাখ ৫৫ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৬৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো পাঁচ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
মেট্রো স্পিনিং চার কোটি পাঁচ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসি এক কোটি ৩৪ লাখ, বিকন ফার্মা দুই কোটি আট লাখ, বেঙ্গল উইন্ডসোর এক কোটি ৬১ লাখ, ইস্টার্ণ হাউজিং এক কোটি, আইপিডিসি ফিন্যান্স এক কোটি ৬১ লাখ, সী পার্ল বীচ এক কোটি সাত লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ইউডি/এ

