৫০০ কোটির ক্লাবে শাহরুখ খানের ‘পাঠান’

৫০০ কোটির ক্লাবে শাহরুখ খানের ‘পাঠান’

উত্তরদক্ষিণ । সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

‘বেশরম রং’ গান মুক্তির পর বিতর্ক উঠলে বয়কট ট্রেন্ড চালু হয় ‘পাঠান’ সিনেমার বিরুদ্ধে। তবে মুক্তির পর বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। নিন্দুকদের কাছেও এখন সাড়া ফেলছে শাহরুখ খানের কামব্যাকের এই সিনেমা।

গত ২৫ জানুয়ারি সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পায়। মুক্তির প্রথম পাঁচ দিনের মধ্য চার দিন ইন্ডিয়ান বক্স অফিসে হাফ সেঞ্চুরি পার করেছে পাঠানের আয়। এই সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রি ফের ঘুরে দাঁড়িয়েছে বলেও মতামত অনেকের।

যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ এর সিনেমায় বলিউড ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম পাঁচ দিনে ইন্ডিয়া থেকে ব্যবসা করেছে ২৭১ কোটি রুপি। এটি হিন্দি সংস্করণের মোট নেট আয়। দীর্ঘ চার বছর পর কামব্যাক করেই এই সাফল্য দেখালেন বলিউড বাদশাহ।

হিন্দুস্তান টাইমসের খবর বলছে, মুক্তির প্রথম দিন ৫৫ কোটি রুপি, দ্বিতীয় দিন ৬৮ কোটি রুপি, তৃতীয় দিন ৩৮ কোটি রুপি, চতুর্থ দিন ৫১ দশমিক ৫০ কোটি রুপি ও পঞ্চম দিন ৫৮ দশমিক ৫০ কোটি রুপি ব্যবসা করেছে পাঠান।

তামিল ও তেলেগু সংস্করণে পাঁচ দিনে ৯ দশমিক ৭৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অর্থাৎ, সব মিলিয়ে ইন্ডিয়াতে ২৮০ দশমিক ৭৫ কোটি রুপির নেট কালেকশন করেছে পাঠান।

অন্যদিকে বিশ্ব বক্স অফিসের ব্যবসায়ও খারাপ নয়। পাঁচ দিনে এই সিনেমার গ্রস কালেকশন ৫৪২ কোটি রুপি। ভারতে এই সিনেমার গ্রস কালেকশন ৩৩৫ কোটি রুপি ও বিদেশে ২০৭ কোটি রুপি।

বক্স অফিসে গ্রস আয় বলতে সাধারণত কোনো সিনেমার টিকিট বিক্রি থেকে যে আয় হয় সেটা বোঝানো হয়। নেট বক্স অফিস কালেকশন হচ্ছে সরকারের পক্ষে বিভিন্ন ট্যাক্স (সার্ভিস ট্যাক্স, এন্টারটেইনমেন্ট ট্যাক্স) কেটে নেয়ার পর যে অর্থ আয় করে সিনেমা। আর গ্রস ফিগার সবসময় নেট ফিগারের থেকে বেশি হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading