ইসরায়েলের ‘গোয়েন্দা ড্রোন’ আটক, ‘স্পর্শকাতর’ তথ্য উদ্ধার

ইসরায়েলের ‘গোয়েন্দা ড্রোন’ আটক, ‘স্পর্শকাতর’ তথ্য উদ্ধার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫

গাজা উপত্যকার আকাশ থেকে ইসরায়েলের একটি ‘গোয়েন্দা ড্রোন’ আটক করেছে ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন- হামাস।

ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ড্রোনটি আটক করার পর এটি থেকে ‘স্পর্শকাতর তথ্য’ উদ্ধার করেছে।

আল-কাসসাম এক বিবৃতিতে জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার আকাশে বিশেষ অভিযানে আসা একটি ইসরায়েলি ‘গোয়েন্দা ড্রোন’কে শুক্রবার (২৭ জানুয়ারি) আটক করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমাদের ইঞ্জিনিয়াররা ড্রোনটি খুলে এর ভেতর থেকে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য বের করেছেন।’

গত শুক্রবার ড্রোনটি হারিয়ে গেলেও ইসরায়েল এ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইসরাইলের যখন তীব্র সংঘাত চলছে তখন গাজায় ইসরাইলি ড্রোন আটক করল হামাস।

গত সপ্তাহে দখলদার সেনারা পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালিয়ে অন্তত ১০ ফিলিস্তিনিকে হত্যা করে।

এরপর পূর্ব জেরুজালেম আল-কুদসের একটি সিনাগগের সামনে একজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে অন্তত সাত ইসরাইলি অভিবাসী নিহত হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading