দর পতনের শীর্ষে যারা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, ১৩৭টির কমেছে ও ১৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সি পার্ল বীচের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার সি পার্ল বীচের ক্লোজিং দর ছিল ২৮০ টাকা ১০ পয়সা। আজ (মঙ্গলবার) লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৬৩ টাকা ৫০ পয়সা।
আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৬০ পয়সা বা ৫.৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপার মিলসের ৪.৭২ শতাংশ, জেএমআই হসপিটালের ৪.৬৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৮৩ শতাংশ, সামিট আ্যলায়েন্সের ৩.৩৪ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৯০ শতাংশ, বিকন ফার্মার ২.৮৯ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২.৬০ শতাংশ এবং আমারা টেকনোলজিস লিমিটেডের ২.২১ শতাংশ দর কমেছে।
ইউডি/এ

