বহুতল ভবনে আগুন, ১৪ মরদেহ উদ্ধার

বহুতল ভবনে আগুন, ১৪ মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ । বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪৫

ইন্ডিয়ার পূর্বাঞ্চল ঝাড়খণ্ডের ধনবাদের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে ১০ জন নারী ও তিন শিশু রয়েছে। দগ্ধ অবস্থায় আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেছেন, ‘এ মুহূর্তে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। কীভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে। এটি জোড়াপতক এলাকার একটি ১৩ তলা ভবন। রাজধানী রাঞ্চি থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এ এলাকাটি বেশ জনবহুল।

ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন।

তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি বেদনার্থ। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading