ফেসবুক: সবচেয়ে বেশি প্রবেশকারীদের শীর্ষ সারিতে বাংলাদেশ

ফেসবুক: সবচেয়ে বেশি প্রবেশকারীদের শীর্ষ সারিতে বাংলাদেশ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে, মেটা জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত ডিসেম্বরে প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রবেশ করেছে বাংলাদেশ, ইন্ডিয়া ও ফিলিপাইনের মানুষ।

২০২২ সালের ডিসেম্বরে দৈনিক গড়ে প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুকে একবার হলেও প্রবেশ করেছেন। যা ২০২১ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। ২০২১ সালের ডিসেম্বরে দৈনিক গড় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি। বাংলাদেশ, ইন্ডিয়া ও ফিলিপাইনের ব্যবহারকারীদের কারণেই গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে জানিয়ে মেটা।

নিবন্ধিত এবং লগইন করা ফেসবুক ব্যবহারকারী যারা ওয়েবসাইট অথবা মোবাইল ফোনে অথবা মেসেঞ্জারে নির্দিষ্ট সময়ে প্রবেশ করে থাকেন তাদের ‘দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারী’ হিসেবে সংজ্ঞায়িত করছে মেটা। শুধু দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারীর শীর্ষে নয়, মাসিক অ্যাকটিভ ব্যবহারকারীর তালিকার শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ। এ ছাড়া এই তালিকায় ইন্ডিয়া ও নাইজেরিয়াও রয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading