সপ্তাহজুড়ে ব্লকে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে ব্লকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ২৪ লাখ টাকার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা।
আলোচ্য সপ্তাজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৬১ লাখ টাকার। লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৬৫ লাখ টাকার।
এছাড়া ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ, মেট্রো স্পিনিং, পাওয়ার গ্রীড, প্রাইম ব্যাংক, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, সোনালী পেপার এবং তিতাস গ্যাস।
ইউডি/এ

