শেয়ারবাজারে লেনদেন কমেছে ৬.৯১ শতাংশ

শেয়ারবাজারে লেনদেন কমেছে ৬.৯১ শতাংশ

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫

বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি-০২ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে এ সময় টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ছয় দশমিক ৯১ শতাংশ।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৪৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৬১৫ টাকার শেয়ার ও ইউনিট।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২১০ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকার বা ৬ দশমিক ৯১ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৫২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৯৪ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৯৬ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএসই এস’ সূচক শূন্য দশমিক ৫৮ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে।

আর ‘ডিএস-৩০’ সূচক ২ হাজার ২৩০ দশমিক ৭০ পয়েন্ট থেকে ২ হাজার ২৩০ দশমিক ৭৩ পয়েন্ট দাঁড়িয়েছে। সূচকটিতে শূন্য দশমিক ০৩ পয়েন্ট যোগ হয়েছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০০টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১২৪টির ও ২০৮টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading