সপ্তাহজুড়ে লভ্যাংশ পেল ৩২ কোম্পানির বিনিয়োগকারীরা

সপ্তাহজুড়ে লভ্যাংশ পেল ৩২ কোম্পানির বিনিয়োগকারীরা

উত্তরদক্ষিণ । শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি-০২ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানির বিনিয়োগকারীরা লভ্যাংশ পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিটিক্যালস, স্কয়ার টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, রহিমা ফুড, ইন্ট্রাকো রিফুয়েলিং, সালভো কেমিক্যাল, আরামিট লিমিটেড, ই-জেনারেশন, এআইবিএল বন্ড, মেট্রো স্পিনিং, বেক্সিমকো, এসকে ট্রিমস, হাক্কানি পাল্প, সায়হাম কটন, বিবিএস, এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশন, বিবিএস ক্যাবলস, কোহিনূর কেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, সিমটেক্স, বেঙ্গল উইন্ডস, বঙ্গজ, রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং, আইসিবি, ইউনিক হোটেল এবং গোল্ডেন হার্ভেস্ট।

সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ১০০ শতাংশ, স্কয়ার টেক্সটাইল ৩৫ শতাংশ, মেঘনা সিমেন্ট ৫ শতাংশ, রহিমা ফুড ৫ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং ১০ শতাংশ, সালভো কেমিক্যাল ১০ শতাংশ, আরামিট লিমিটেড ৫০ শতাংশ, ই-জেনারেশন ১০ শতাংশ, এআইবিএল বন্ড ৭ দশমিক ৮৭ শতাংশ, মেট্রো স্পিনিং ৩ শতাংশ, বেক্সিমকো লিমিটেড ৩০ শতাংশ, এসকে ট্রিমস ৪ শতাংশ, হাক্কানি পাল্প ১ শতাংশ।

সায়হাম কটন ১১ শতাংশ, বিবিএস ৩ দশমিক ৫০ শতাংশ, এসিআই লিমিটেড ৫০ শতাংশ, এসিআই ফর্মুলেশন ২৫ শতাংশ, বিবিএস ক্যাবলস ৮ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ২০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৪৫ শতাংশ, শমরিতা হসপিটাল ৫ শতাংশ, সিমটেক্স ৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসর ৫ শতাংশ, বঙ্গজ ৩ শতাংশ, রহিম টেক্সটাইল ১০ শতাংশ, মালেক স্পিনিং ১০ শতাংশ, আইসিবি ৫ শতাংশ, ইউনিক হোটেল ১৫ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্ট ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এছাড়াও মেট্রো স্পিনিং ৫ শতাংশ, এসিআই লিমিটেড ৫ শতাংশ, বিবিএস ক্যাবলস ৫ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ২০ শতাংশ, শমরিতা হসপিটাল ৫ শতাংশ এবং আইসিবি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। আর মেঘনা সিমেন্ট ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading