মার্চের প্রথম সপ্তাহে আসবে আদানির বিদ্যুৎ : প্রতিমন্ত্রী

মার্চের প্রথম সপ্তাহে আসবে আদানির বিদ্যুৎ : প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০

ইন্ডিয়ান কোম্পানি আদানি গ্রুপের বিদ্যুৎ মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (০৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

নসরুল হামিদ বলেন, ‘আদানির বিদ্যুৎ মার্চেই গ্রিডে যুক্ত হবে। দাম নিয়ে কোনো সমস্যা নেই। এ বিদ্যুতের দাম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চাইতে বেশি হবে না। এছাড়া আদানির দ্বিতীয় ইউনিট থেকে এপ্রিলে বিদ্যুৎ পাবে বাংলাদেশ।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading