ঢাকা নগর পরিবহন: আব্দুল্লাহপুর-ঘাটারচরে নতুন দুই রুট

ঢাকা নগর পরিবহন: আব্দুল্লাহপুর-ঘাটারচরে নতুন দুই রুট

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

ঢাকা নগর পরিবহন যাত্রী সেবা বিস্তৃত করতে নতুন দুটি রুট চালু করছে। আব্দুল্লাহপুর-ঘাটারচরের মধ্য দিয়ে এই দুই রুট চলবে বিভক্ত হয়ে।

একটি শ্যামলী-মিরপুর হয়ে আব্দুল্লাহপুর, অন্যটি ফার্মগেট-কাকলী হয়ে আব্দুল্লাহপুর।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের ‘বুড়িগঙ্গা হলে’ বাস রুট রেশনালাইজেশনের সভা শেষে সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান।

মেয়র আতিক বলেন, মেট্রোরেলের যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য আমরা ২৪ ও ২৫ নম্বর যাত্রাপথ চালু করার সিদ্ধান্ত নিয়েছি। তারা যেন বাস থেকে নেমে মেট্রোরেলে উঠতে এবং মেট্রোরেল থেকে নেমে বাস ব্যবহার করতে পারেন সেটা বিবেচনা করে এই দুই রুট।

দুটি রুটে প্রাথমিক ভাবে ৫০টি বাস চলবে।

২৪ ও ২৫ নম্বর রুট কবে চালু হবে জানতে চাইলে উত্তরের মেয়র আতিক বলেন, আমরা টেন্ডারে যাব। টেন্ডারে গেলে ৯০ দিন সময় লাগবে। সব মিলিয়ে পাঁচ মাস সময় লাগবে।

এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ২৬ ডিসেম্বর ২০২১ থেকে ১১ ডিসেম্বর অবধি ৭ কোটি টাকার উপরে আয় করেছে।

মেয়র আতিক বলেন, ২১, ২২ ও ২৬ নম্বর রুটে প্রতিদিন প্রায় ৩০ হাজার যাত্রী চলাচল করছে। জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা টিকিট কেটে বাসে উঠবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading