১১৮ বছর আগে রাশিয়া-জাপান যুদ্ধ শুরু হয়েছিল আজ
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০
আজ ৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার। ২৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৯ তম (অধিবর্ষে ৪০ তম) দিন।
এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৬৭২ – স্যার আইজাক নিউটন লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার আলোক বিদ্যার ওপর গবেষণাপত্রটি উপস্থাপন করেন।
১৯০৫ – রাশিয়া-জাপান যুদ্ধ শুরু।
১৯৪১ – ৩০ বছর প্রবাসে থাকার পর হো-চি-মিন গোপনে ভিয়েতনামে আসেন।

জন্ম:
১৮২৮ – জুল ভার্ন, ফরাসি লেখক। বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনার জন্য তিনি বিখ্যাত।
১৮৮৩ – জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রিয়ান অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।
১৯৪১ – জগজিৎ সিং, ইন্ডিয়া উপমহাদেশের অন্যতম গজল গায়ক।
১৯৭৬ – খালেদ মাসুদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।
১৯৩৪ – আবু জাফর ওবায়দুল্লাহ, বাংলাদেশের প্রখ্যাত কবি।

মৃত্যু:
১৯১২ – বাঙালি নাট্যকার ও নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ।
১৯৫৭ – জন ভন নিউম্যান, একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ।
১৯৬০ – জন ল্যাংশ অস্টিন, ইংরেজ দার্শনিক(ভাষা)।
১৯৯৫- চট্টগ্রাম বিপ্লবের বিপ্লবী কল্পনা দত্ত

দিবস:
বৌদ্ধ ধর্মের নির্ভানা দিবস।
ইউডি/এ

