বাংলাদেশ ও আমেরিকার বন্ধুত্ব অকৃত্রিম : জিএম কাদের
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০
বাংলাদেশ ও আমেরিকার বন্ধুত্ব অকৃত্রিম। আগামী দিনেও অভিন্ন ইস্যুতে দুটি দেশ এক যোগে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঢাকায় নিযুক্ত আমেরিকার দূতাবাসের চিফ অব পলিটিক্যাল মিঃ স্কট ব্রান্ডন এবং পলিটিক্যাল অফিসার ম্যাথুইউবের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
বৈঠকে বন্ধু প্রতিম দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।
ইউডি/এ

