ব্লকে ৭১ কোটি টাকার লেনদেন

ব্লকে ৭১ কোটি টাকার লেনদেন
ব্লক মার্কেট ০০১

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৮টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ৯০ হাজার ২২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭১ কোটি ৪৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৮ ফেব্রুয়ারি) ব্লকে সর্বোচ্চ লেনদেন করেছে সী পার্ল বিচ এন্ড রিসোর্ট। কোম্পানিটির ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৫ লাখ টাকার। আর ৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স।

ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে-স্কয়ার ফার্মা, গ্রামীনফোন, ইসলামি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, পাওয়ার গ্রিড, ব্যাংক এশিয়া, বিডি ফাইন্যান্স এবং মেট্রো স্পিনিং।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading