রাস্তায় বসে পড়লে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তায় বসে পড়লে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৪৫

আন্দোলনের নামে কেউ যদি রাস্তায় বসে পড়ে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১১ ফেব্রুয়ারি বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি ও জামায়াতের অনুমতি চাওয়াসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথা বলবে- এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্য দলও আছে তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে।’

‘আজকে যদি জনগণের নিরাপত্তার কথা বলেন, তাহলে আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে আহ্বান রাখব, তারা যেন জনগণের ভোগান্তি সৃষ্টি না করেন, রাস্তাঘাট বন্ধ না করেন, নগরবাসীর চলাচল বিঘ্নিত না করেন’, যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘জনগণ বিরক্ত হয়, এমন কোনো কাজ যেন তারা না করেন। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নি সংযোগ করেন, কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যা করার তা-ই করবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading