স্বাধীনতার জন্য ভাষা শহীদদের ভূমিকা রয়েছে: শাজাহান খান
উত্তরদক্ষিণ । শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘২১ ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছেন, তারা যে শুধু ভাষার জন্য শহীদ হয়েছেন তা কিন্তু না, তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশেষ ভূমিকা রেখেছেন।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে নতুন শহীদ মিনার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব একথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার রাষ্ট্রের ক্ষমতায় এসে বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দিয়েছেন। এখন সর্বত বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে প্রচললিত হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন, চরমুগরীয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদসহ বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যর।
ইউডি/এ

