‘কবে কোন কর্মসূচি, আগে থেকে জানান’, আওয়ামী লীগকে মির্জা আব্বাস

‘কবে কোন কর্মসূচি, আগে থেকে জানান’, আওয়ামী লীগকে মির্জা আব্বাস

উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০

আওয়ামী লীগ কবে কোন কর্মসূচি পালন করবে তা আগে থেকে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘কিছু দিন ধরে খেয়াল করলাম, আমরা যখনই কোনো সমাবেশ করছি তখনই আওয়ামী লীগ শান্তি মিছিল-শান্তি সমাবেশ করছে। আপনারা (আওয়ামী লীগ) বলেছেন, পাল্টা কর্মসূচি না, নির্বাচন পর্যন্ত আপনারা আপনাদের কর্মসূচি দিয়ে যাবেন। আপনাদের কর্মসূচিগুলোর ঘোষণা আগে দিয়ে দেন। তাহলে আমরা আমাদের কর্মসূচিগুলো নিরাপদ জায়গায়, শান্তিপূর্ণভাবে করতে পারি।’

‘আমরা কর্মসূচি ঘোষণা করার পর আওয়ামী লীগ যখন কর্মসূচি দেয়, বুঝে নিতে হবে তারা ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে’, বলেন তিনি।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পাঁচ শতাধিক নেতার্মীকে আহত হয়েছে। প্রায় শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠা ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে তারা। আইন-শৃঙ্খলা বাহিনী দুই শতাধিক বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’

তিনি বলেন, ‘চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্থ করতে বর্তমান ফ্যাসিস্ট, বাকশালী আওয়ামী সরকার ভীতসন্ত্রস্ত হয়ে ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রাকে বানচাল করতে দলীয় সন্ত্রাসী ও কিছু সংখ্যক পুলিশকে লেলিয়ে দিয়েছিল। শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন জায়গায় বিএনপির পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা ও গুলি চালায়।’ দাবি করেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading