লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ ফেব্রুয়ারি) কোম্পানিটির ৩৫ কোটি ৯৯ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৭১ লাখ ৩৮ হাজার টাকার। আর ২৮ কোটি এক লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুটওয়্যার, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, আমরা নেটওয়ার্ক এবং ইস্টার্ন হাউজিং।
ডিএসইতে মোট ৩১৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫৬ কোম্পানির। দরপতন হয়েছে ১১৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ইউডি/এ

