চেম্বার আদালতের সময়সূচিতে পরিবর্তন

চেম্বার আদালতের সময়সূচিতে পরিবর্তন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে দুপুর আড়াইটায় চেম্বার জজ আদালতের বিচারিক কার্যক্রম শুরু হবে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আপিল বিভাগের দৈনিক চেম্বার জজ শুনানির সময় পরিবর্তন সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জানুয়ারি থেকে দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।

বিচারপতি রহিম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৩ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে রবি, সোম ও বুধবার দুপুর আড়াইটা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করা হবে। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে।

বর্তমানে সপ্তাহে তিন দিন রবি, সোম, ও বুধবার চেম্বার কোর্ট শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। নতুন বিজ্ঞপ্তিতে আধা ঘণ্টা পিছিয়ে আড়াইটায় নির্ধারণ করা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading