রাজউকের ১৪ কর্মকর্তার কোটি টাকা, তদন্তে দুদককে নির্দেশ

রাজউকের ১৪ কর্মকর্তার কোটি টাকা, তদন্তে দুদককে নির্দেশ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫

অসৎ উপায়ে রাজউকের ১৪ কর্মকর্তার কোটি কোটি টাকার বাড়ি, গাড়ি, দোকানের ঘটনা তদন্তে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আগামী দু মাসের মধ্যে রাজউক ও দুদককে এ তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একইসঙ্গে এ কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মের বিষয়ে তদন্ত না করার নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয় তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট।

এ সময় আদালত এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading