ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ ভালবাসা দিবস’।

অনুসারী ও অনুরাগীরাও তাকে ফিরতি শুভেচ্ছা জানিয়েছেন। কণ্ঠশিল্পী এসডি রুবেল লিখেছেন, ‘ভালোবাসার অফুরন্ত রংয়ে বর্ণিল হোক আপনার ভালোবাসা দিবস। দীর্ঘজীবন এবং সুস্থতায় জড়িয়ে থাকুক পৃথিবীর সবচাইতে দামি উপহার মানুষের অকৃত্রিম ভালোবাসা।’

সাবিনা আক্তার তুহিন নামে একজন লিখেছেন, ‘শুভ হোক আপনার এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীর জীবন। হতাশার কাছে ভালোবাসা ফিকে হয়ে যায়। পরিবারের ভালোবাসা শক্তি ও সাহস দেয় বারবার উঠে দাঁড়ানোর। ত্যাগীরা কেমন আছে একটু আজকের দিবসে খোঁজ নেবেন নেতা।’

ওবায়দুল কাদের রাজনীতি ছাড়াও বেশ কিছুদিন সাংবাদিকতা করেছেন। বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন।

ওবায়দুল কাদের রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- Bangladesh: A Revolution Betrayed, বাংলাদেশের হৃদয় হতে, তিন সমুদ্রের দেশে, মাটি ও মানুষের কথা, পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু, এই বিজয়ের মুকুট কোথায়, মেঘে মেঘে অনেক বেলা, রচনা সমগ্র, কারাগারে লেখা অনুস্মৃতি: যে কথা বলা হয়নি, নির্বাচিত কলাম।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading