সূচকের পতন, কমেছে লেনদেনও
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের দিন থেকে টাকার অংকে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ২৫৬ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএ’ তিন পয়েন্ট কমে এবং ডিএস-৩০ সূচক পাঁচ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৮ ও ২২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৪৩৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৫ কোটি ৪১ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২০টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৬টির।
ইউডি/এ

