লেনদেনের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৯ প্রতিষ্ঠানের ৪৩৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসইতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
মঙ্গলবার লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, এপেক্স ফুটওয়্যার, শাইনপুকুর সিরামিক, সি পার্ল বিচ হোটেল, ওরিয়ন ফার্মা, বিডিকম অনলাইন এবং ওরিয়ন ইনফিউশন।
ইউডি/এ

