ডিএসইর বরখাস্ত কর্মকর্তাদের বিষয়ে তদন্ত কমিটি
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:০০
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বরখাস্ত হওয়া চার কর্মকর্তার বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসইর এইচআর বিভাগের পক্ষ থেকে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ডিএসইর ডিজিএম শফিকুল ইসলাম ভূঁইয়াকে ওই কমিটির প্রধান করা হয়েছে।
কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
এরআগে গত বুধবার (০৮ ফেব্রুয়ারি) ডিএসইর ভারপ্রাপ্ত এমডি এম সাইফুর রহমান মজুমদার প্রতিষ্ঠানটির মার্কেট অপারেশন্স বিভাগের প্রধান ও এক্সচেঞ্জটির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রনি ইসলাম, একই বিভাগের ব্যবস্থাপক কামরুজ্জামান ও হুমায়ূন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ রাকিবুর রহমানকে তাৎক্ষণিক বরখাস্তের আদেশ জারি করেন।
সম্প্রতি তালিকাভুক্ত কোম্পানির আর্থিক ফলাফল ডিএসইর ওয়েবসাইটে প্রকাশের ক্ষেত্রে বেশকিছু ভুলের ঘটনা ঘটে। গত ৩১ জানুয়ারি ইস্টার্ন কেবলস লিমিটেড ও ১ ফেব্রুয়ারি বিচ হ্যাচারির ভুল আর্থিক ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে ডিএসই।
ইউডি/এ

