দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন হয়েছিল আজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন হয়েছিল আজ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৫

আজ বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩। আজ থেকে কয়েকশ’ বছর পেছনে তাকালে ঠিক আজকের দিনের ঘটে যাওয়া অনেক ঘটনা-দুর্ঘটনা সম্পর্কে আমরা জানতে পারি। এদিনও ছিল অনেক বিখ্যাত মানুষের জন্ম ও মৃত্যুর দিন।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

৫৯০ – দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।

৭০৬ – বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।

১১১৩ – পোপ দ্বিতীয় প্যাসকেল নাইটস হস্পিটালার প্রতিষ্ঠার অনুমোদন দেন।

১৭৫৯ – লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন করা হয়।

১৭৬৪ – স্প্যানিশ লুইসিয়ানায় (বর্তমানে মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।

১৭৯৮ – রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৮০৪ – সার্বী‌য় বিপ্লব শুরু হয়।

১৮৩৫ – আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়।

১৮৬২ – আমেরিকার গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।

১৮৭৯ – নারী অধিকার: আমেরিকার রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদেরকে মামলায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন।

১৯২৩ – গ্রিস ইউরোপের এষ রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জি গ্রহণ করে।

১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সিঙ্গাপুরের পতন। জাপানের আক্রমণের পর ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এ সময় প্রায় ৮০ হাজার ইন্ডিয়ান, ইংরেজ ও অস্ট্রেলীয় সৈনিক যুদ্ধবন্দী হয়।

১৯৭১ – ব্রিটেনের মুদ্রার দশমিকীকরণ হয়।

১৯৭৬ – গণভোটে কিউবার সংবিধান গৃহীত হয়।

১৯৮৯ – সোভিয়েত-আফগান যুদ্ধ: আফগানিস্তান থেকে সব সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করা হয়।

১৯৯৬ – বাংলাদেশে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৯ – কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির নেতা আবদুল্লাহ ওচালান কেনিয়ায় গ্রেফতার হন।

জন্ম

১৫৬৪ – গ্যালিলিও গ্যালিলি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।

১৭১০ – পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা।

১৭৫৯ – ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।

১৮২০ – সুসান বি. এন্থনি, আমেরিকান সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী।

১৮২৫ – কার্টার হ্যারিসন সিনিয়র, আমেরিকান রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র।

১৮৬১ – আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।

১৮৬৩ – কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের বাঙালি কবি ও সাহিত্যিক।

১৮৭৪ – আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী।

১৯১৬ – শাহ আবদুল করিম, একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী।

১৯২১ – রাধা কৃষ্ণ চৌধুরী, ইন্ডিয়ান ইতিহাসবিদ ও লেখক।

১৯৩০ – রমাতোষ সরকার ইন্ডিয়ার বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী।

১৯৩১ – ক্লেয়ার ব্লুম, ইংরেজ অভিনেত্রী।

১৯৩৫ – সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা এবং একজন আমূল নারীবাদী তাত্ত্বিক।

১৯৪০ – হামজা হাজ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৯ম উপরাষ্ট্রপতি।

১৯৪৭ – কাজী হায়াৎ, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।

মৃত্যু

৭০৬ – লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট।

৭০৬ – তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট।

১১৪৫ – পোপ দ্বিতীয় লুসিয়াস।

১৮৪২ – আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী।

১৮৬৯ – মির্জা গালিব, ইন্ডিয়ান কবি।

১৯৪৮ – সুভদ্রা কুমারি চৌহান ইন্ডিয়ান কবি।

১৯৫৯ – ওয়েন উইলান্স রিচার্ডসন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী।

১৯৮৮ – রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৯৯ – হেনরি ওয়ে কেন্ডাল, আমেরিকান পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী।

২০০২ – হাওয়ার্ড‌ কে. স্মিথ, আমেরিকান সাংবাদিক ও অভিনেতা।

২০১৯ – বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ।

২০২২ -প্রখ্যাত ইন্ডিয়ান বাঙালি সঙ্গীতশিল্পী, বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়।

ইন্ডিয়ার কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading