দরপতনের শীর্ষে আলহাজ টেক্সটাইল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে তিন টাকা ৯০ পয়সা বা দুই দশমিক ৫০ শতাংশ।

ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস লিমিটেড। এদিন কোম্পানিটির দুই দশমিক ৪৮ শতাংশ শেয়ারদর কমেছে। আর দুই দশমিক ২০ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড।

আজ ডিএসইর সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- মনোস্পুল পেপার, মেট্রো স্পিনিং, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, এডভেন্ট ফার্মা, শাইনপুকুর সিরামিক এবং সিলভা ফার্মা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading